There is so much health care & beauty information available. Fortunately, Beauty has a health and beauty guide and tips that will take the guesswork out of finding the best advice, and tips for you. You'll be able to find the information you are looking for by checking out our articles, galleries, and videos, any time, day or night
ত্বকের যত্নে ছেলেদের থেকে মেয়েরা কয়েকগুন বেশিই সচেতন। মেয়েরা তাদের ত্বক নিয়ে যে পরিচর্যা করে ছেলেরা তার কিছুই করে না। তবে বর্তমানে অনেক সচেতন পুরুষ রয়েছেন যারা নিয়মিত তাদের ত্বকের বাড়তি যত্ন নিয়ে থাকেন। সারাদিন বাইরে থাকার জন্য ছেলেদের ত্বক হয়ে ওঠে রুক্ষ ও নিস্তেজ। বিশেষ করে শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলাবালিতে তাদের ত্বক হয়ে যায় খসখসে ও অমলিন। তাই এসময় পুরুষের ত্বকেরও চাই বাড়তি যত্ন।
শীতে পুরুষের ত্বকের যত্ন
- শীতকালে গোসলের প্রতি অনীহা দেখা যায় অনেকের মধ্যেই। কিন্তু প্রতিদিন গোসল আমাদের ত্বককে সুস্থ রাখে। তাই নিয়মিত গোসল করতে হবে।
- তবে দীর্ঘক্ষণ ধরে গোসল করবেন না। এতে শরীরে উৎপন্ন হওয়া তেল (body oil) ধুয়ে যায়। হালকা গরম পানিতে ৫-৬ মিনিটের মধ্যেই সেরে ফেলুন গোসল।
- গোসল শেষ করার ৪-৫ মিনিটের মধ্যেই ময়েশ্চারইজিং ক্রিম লাগিয়ে নিন। এতে ত্বকের আর্দ্রতা দীর্ঘক্ষণ ধরে বজায় থাকে।
- মুখ ধোয়ার ক্ষেত্রে সাবানের থেকে ফেসওয়াস ব্যাবহার করাটাই ভালো। তবে শীতকালে ময়েশ্চারাইজিং সাবান ব্যাবহার করতে পারেন।
- ত্বকেকে স্বাভাবিক ও সজীব রাখতে মুখে মাল্টা ও কমলার রস ১০-১৫ মিনিট মুখে ম্যাসাজ করেতে হবে। কিছুদিন নিয়মিত এটি করলে ত্বকে সজীবতা ফিরে আসবে।
- গোসলের পর বা মুখ ধোয়ার পর ক্রিম ব্যাবহারের ক্ষেত্রে ভিটামিন ই সমৃদ্ধ ক্রিম ব্যাবহার করতে হবে।
- পুরুষদের উপযোগী ক্রিম ব্যাবহার করতে হবে। কেননা নারীদের জন্য প্রস্তুতকৃত ক্রিম পুরুষের ত্বকে কার্যকারি নয়।
- পা ফাটা রোধ করতে রাতে ঘুমানোর আগে ভালভাবে পায়ে পেট্রোলিয়াম জেলি মেখে নিন, এবার পরিষ্কার মোজা পরে নিন। পেট্রোলিয়াম জেলি সারারাত ধরে তার কাজ করবে, ফলে আপনার পা থাকবে সুস্থ।
- রাতে ঘুমানোর জন্য আলাদা মোজা ব্যবহার করুন। ;8বাইরে পরার মোজাতে বিভিন্ন জীবাণু থাকতে পারে যা আপনার পায়ের জন্য ক্ষতির।
- ঠোঁট ফাটা রোধে নিয়মিত ভাল মানের লিপজেল ব্যাবহার করতে হবে।
- বাইরে বের হওয়ার আগে লোশন ও ছেলেদের সান্সক্রিম মেখে বের হতে হবে। এতে সূর্যের তাপ ও ধুলাবালি থেকে ত্বক রক্ষা পাবে।








